সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষকের

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৯:৩৩:৪৩ পূর্বাহ্ন
ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষকের
বিশ্বম্ভরপুর প্রতিনিধি :: বিশ্বম্ভরপুরে ট্রাক্টরের চাপায় সিরাজ সর্দার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের মৃত হাজী আবু বক্কর সিদ্দিকের ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে আমড়িয়া গ্রামের পার্শবর্তী চাষের জমিতে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একই ইউনিয়নের সিরাজপুর চড়পাড়া গ্রামের হাবিবুল্লাহ’র ছেলে জুয়েল মিয়া (২৫), খোকন মিয়া (৩০)-এর মাহেন্দ্র ট্রাক্টরের আঘাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক সিরাজ সর্দার। স্থানীয়রা আরও জানান, চালক জুয়েল মিয়া(২৫), খোকন মিয়া(৩০) ট্রাক্টরটির চালক বটে। ট্রাক্টরটি ননগিয়ার বা স্বাভাবিক অবস্থায় থাকার সময় কৃষক সিরাজ সর্দার চাকায় আটকে থাকা বন (ময়লা) পরিষ্কারের সময় হঠাৎ ট্রাক্টরটি চালু হয়ে গেলে অনিয়ন্ত্রিতভাবে সিরাজ সর্দারের উপর উঠে যায়। পরে মাথায় ও শরীরে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান কৃষক সিরাজ মিয়া। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মুখলেছুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স