সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

ধনপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:২৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:২৬:৪৯ পূর্বাহ্ন
ধনপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুরে গরিব ও অসহায় ২৮০ জনের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া, ইউপি সদস্য হেনু মিয়া চৌধুরী, মুক্তার হোসেন, আহম্মদ আলী, আঃ সালাম, রফিকুল ইসলাম, নাজমা বেগম, মনোয়ার বেগম প্রমুখ। এ সময় চেয়ারম্যান মিলন মিয়া বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। আমরা আজ ২৮০ জনের মধ্যে শীতের এই কম্বল বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। এছাড়া সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের সহযোগিতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই নিজেদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও