সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথ জিউর মন্দিরে চুরি

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩২:৩১ পূর্বাহ্ন
জগন্নাথ জিউর মন্দিরে চুরি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের দুটি প্রণামী বাক্সের তালা ভেঙে সব টাকা নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটেছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক বিজয় তালুকদার বিজু। তিনি আরও জানান, দানবাক্স চুরির পূর্বে মন্দিরে লাগানো ১৪টি সিসি ক্যামেরার মধ্যে ৩টি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। পরে মন্দিরের দুটি প্রণামীবাক্সের তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। বিজয় তালুকদার বিজু জানান, প্রতি মাসের প্রথম সপ্তাহে দান বাক্স খোলা হয়। এসব দানবাক্সে প্রতিমাসে আনুমানিক ২০-২৫ হাজার টাকা পাওয়া যায়। প্রণামী বাক্স ভেঙে টাকা চুরির পূর্বে মন্দিরের কেয়ারটেকার এবং সেবাইতের পৃথক ২টি রুম বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখা হয়। সেবাইত সকালে তাদের ঘর তালাবদ্ধ থাকায় ভেতর থেকে চিৎকার করতে থাকেন। পরবর্তীতে বিষয়টি তিনি মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদকসহ আশপাশের মানুষকে অবগত করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক বিজয় তালুকদার বিজু। উল্লেখ্য, কিছুদিন পূর্বে শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দির এবং কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ি মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক বলেন, এসব ঘটনাগুলো বারবার পুলিশ প্রশাসনকে অবগত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক