সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দিরাই রাস্তার যাত্রী ছাউনি ব্যবসায়ী ও বখাটেদের দখলে

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩৭:৪৩ পূর্বাহ্ন
দিরাই রাস্তার যাত্রী ছাউনি ব্যবসায়ী ও বখাটেদের দখলে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই রাস্তার মোড়ে যাত্রী ছাউনি দীর্ঘদিন যাবত ব্যবসায়ী ও বখাটেদের দখলে রয়েছে। প্রশাসনের অভিযানে একাধিকবার জরিমানার পরও তারা দখল ছাড়ছে না। যাত্রী হয়রানিসহ নানা অপকর্ম চলছে এই যাত্রী ছাউনি ঘিরেই। জানা যায়, জেলা পরিষদ কর্তৃক নির্মিত যাত্রী ছাউনিটি ঢাকা যাতায়াতের গাড়ির টিকেট বিক্রির ব্যবসা, পানের দোকানের ব্যবসা ও নেশাজাত দ্রব্য বেচাকেনার ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় ব্যক্তিরা। মধ্যরাতে চলে মাদকসেবীদের আড্ডা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই যাত্রী ছাউনিতে আব্দুল হামিদের টিকেট কাউন্টার, ফয়েজুল হক পানের দোকানের ব্যবসা এবং সাকিল মিয়াসহ আরও কয়েকজন দখলে রয়েছে। এই যাত্রীছাউনি থেকে নারী যাত্রীদের সাথে ইভটিজিং করা বখাটেদের নিত্যদিনের কাজ। এছাড়া মধ্যরাতে বসে নেশা পানের আড্ডা। এতে এলাকার পরিবেশ এবং যুব সমাজ নষ্ট হচ্ছে। সরেজমিনে দেখাযায়, সিলেটের যাত্রী দুই মেয়ে ছাউনিতে বসে থাকা অবস্থায় বখাটেরা মোবাইল ফোনে টিকটক চালাচ্ছিল। একপর্যায়ের তাদের ইভটিজিং করতে থাকে। এসময় ওই দুই মেয়ে যাত্রীছাউনি ত্যাগ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নাজির আহমদ বলেন, যাত্রী ছাউনি তাদেরকে ব্যবহার করতে না দিলে প্রসাব-পায়খানা করে রাখে। এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে সদর থানা ও আদালতে। প্রশাসনের অভিযানে গত বছর জরিমানার পরও তারা অবৈধভাবে দখলে রেখেছে এই যাত্রী ছাউনি। অভিযুক্ত ব্যক্তি আব্দুল হামিদ বলেন, আমাদের বিরুদ্ধে অভিযানে জরিমানা হয়েছিল। কিন্তু আমরা দখল ছেড়ে গেলে ছাউনি নোংরা হয়ে যায়। তাই অফিসারেরা বলেছেন দখলে থাকতে। নারী যাত্রীদের সাথে ইভটিজিং করার বিষয়ে তিনি বলেন, এটা অন্য ছেলেরা করতে পারে। এসব খবর আমি রাখি না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ