সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

শিক্ষক রাজিব চৌধুরী স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:০৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:০৯:৪৭ পূর্বাহ্ন
শিক্ষক রাজিব চৌধুরী স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ
স্টাফ রিপোর্টার :: সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জ পিটিআই’র বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী মেধাবী শিক্ষক রাজিব চৌধুরী স্মরণে পিটিআই’র পুরুষ হোস্টেলটিকে তার নামে নামকরণ করা হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের পুরুষ হোস্টেলটিকে ‘রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল’ নামকরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেলের নামকরণ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত, সহকারী সুপারিন্টেন্ডেন্ট চন্দন কুমার বণিক, ইন্সট্রাক্টর সজীব কুমার তালুকদার, প্রয়াত রাজিব চৌধুরীর বাবা অমলেন্দু চৌধুরী, মাসি রিনা রানী তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশীদ, পিটিআই-এর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী শিক্ষক ইজ্জত আলী, বিশ্বজিৎ দাস, শাহ বেলাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ৮ নভেম্বর সন্ধ্যার পর রাস্তা পারাপার হয়ে পিটিআইয়ে প্রবেশ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন শিক্ষক রাজিব চৌধুরী। পরে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার