সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধনবৈষম্যের অনিয়ম দূর করুন, হাওরের বাঁধে অনিয়ম দূর হবে

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:১০:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:১০:৫৮ পূর্বাহ্ন
ধনবৈষম্যের অনিয়ম দূর করুন, হাওরের বাঁধে অনিয়ম দূর হবে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রতি বছর ফসলরক্ষা বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির মচ্ছব চলে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিরোধের যথাসাধ্য চেষ্টা চালানো হয়। কিন্তু বিধি বাম, কখনওই পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব হয়ে উঠে না। এবারও ‘বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না’ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এটি একটি প্রশাসনিক ঘোষণা, গণমাধ্যমে সংবাদ প্রতিবেদেনের শিরোনাম হয়ে জনসমক্ষে প্রস্ফোটিত হয়েছে। কোনও কোনও অনিয়মের বিরুদ্ধে এমন ঘোষণা উপর মহলের যাঁরা দেশ নিয়ন্ত্রণ করেন তাঁদের পরাক্রান্ত কারও কারও পক্ষ থেকে শোনার সৌভাগ্য দেশেবাসীর হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি ব্যর্থতার কথা ঘোষণা করে দেশের ভেতরে সরকারের চেয়ে অনিয়ম করনেওয়ালা সিন্ডিকেট শক্তিশালী হয়ে পড়ার সত্যকে স্বীকার করে নিয়েছেন। গণমাধ্যমে এবংবিধ বার্তা সম্প্রচারিত হয়েছে। আসলে বর্তমানে দেশের অবস্থাটা এমন হয়ে পড়েছে যে, সর্বত্র অনিয়মের রাজত্ব প্রতিষ্ঠিত হয়ে অনিয়মকেই নিয়ম করে তোলেছে। একজন প্রশাসনিক কর্মকর্তা যখন ‘বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না’ বলে ঘোষণা করেন এবং সে-ঘোষণা গণমাধ্যমে শিরোনাম হয়ে উঠে তখন তার পাশাপাশি অন্য সংবাদের শিরোনাম করা হয়, ‘দিরাই রাস্তার যাত্রী ছাউনি ব্যবসায়ী ও বখাটেদের দখলে’, ‘তিন যুগ ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবাবঞ্চিত ৫০ গ্রামের মানুষ’ কিংবা ‘টাঙ্গুয়ার হাওরে দেড় লক্ষ টাকার অবৈধ জাল জব্দ’। এতে দেশের ভেতরে সর্বত্র অনিয়মের শিকড় যে অনেক গভীরে প্রবিষ্ট, তা অনুমান করতে বুদ্ধি খরচ করতে হয় না এবং এইরূপ অনিয়ম বন্ধ করার ঘোষণাকে প্রকৃতপ্রস্তাবে কার্যে পরিণত করা যে, বলতে গেলে, প্রায় অসম্ভব সেটা প্রতিপন্ন হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্যে বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থা কাঠামোকে জনসমাজের কল্যাণমুখি করা দরকার, তা-না হলে না বৈষম্যের অনিয়ম কীছুতেই কমবে না এবং সম্পদ আত্মসাতের হরেক রকম অনিয়ম চলতেই থাকবে। জনজটের হাপাতালের দেয়ালেও লিখে রাখতে হবে, ‘পকেটমার হতে সাবধান’। তাই চাই মুনাফামুখি মুক্তবাজার অর্থনীতির পরিবর্তে সম্পদ বণ্টনের সাম্যবাদী নীতির প্রবর্তন। পরিশেষে বলি, ধনবৈষম্যের অনিয়ম দূর করুন, হাওরের বাঁধে অনিয়ম দূর হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন