সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দরগাপাশা ছাত্রদল আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৯:২৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:২৫:১২ পূর্বাহ্ন
দরগাপাশা ছাত্রদল আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দরগাপাশা ইউনিয়ন ছাত্রদল। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা আল আমিন আহমদ ও দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান পাপ্পুর যৌথ সঞ্চালনায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন। পরে মামু-ভাগ্না স্পাোর্টিং ক্লাব ও সায়েম স্পোর্টিং ক্লাব, ছয়হারার মধ্যকার ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন আনছার উদ্দিন। ম্যাচটি পরিচালনা করেন আজহারুল ইসলাম আজাদ। উদ্বোধনী খেলায় ১-০ গোলে জয় পায় সায়েম স্পোর্টিং ক্লাব, ছয়হারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক স¤পাদক লুৎফুর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক স¤পাদক কবির আহমদ, উপজেলা যুবদল নেতা সিরাজুল আলম, শিব্বির আহমদ, সাদ্দাম রেজা, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, যুবদল নেতা ফটিক চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন