সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ঘেরে বিষ দিয়ে কয়েক হাজার মাছ নিধন

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:৩২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:৩২:১৯ পূর্বাহ্ন
ঘেরে বিষ দিয়ে কয়েক হাজার মাছ নিধন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে রাতের আধাঁরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের ইজারাদার আব্দুল মালেকের ছেলে মতিউর রহমানের ইজারাকৃত মাছের ঘেরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ বৌলাই নদী উন্মুক্ত শরীফপুর দক্ষিণ মাথা থেকে জামালগঞ্জ উপজেলার শেষ সীমানা আমানিপুর পর্যন্ত ১৪৩১ বাংলা সন পর্যন্ত সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখা থেকে ১৬১নং স্বারকে টোকেন ফি’র মাধ্যমে মৎস্য আহরণের অনুমতি পান কামধরপুর মৎস্যজীবী সমিতির সভাপতি মতিউর রহমান। পরে মৎস্যজীবী সমিতির লোকজন মৎস্য আহরণের প্রস্তুতি নিলে স্থানীয় কিছু লোকজন বাধা প্রদান করেন এবং মাছ ধরতে গেলে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে এ ব্যাপারে গত ১৬ ডিসেম্বর জামালগঞ্জ থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে মতিউর রহমান মামলা দায়ের করেন। এই মামলায় দুইজন গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। বিষপ্রয়োগের ব্যাপারে ইজারাদার মতিউর রহমান জানান, সোমবার রাত ১২টার পর তিনি বাড়িতে চলে আসেন। পরদিন সকালে মাছ ভাসতে দেখে লোকজন আমাকে ফোনে জানালে আমি মাছের ঘেরে গিয়ে দেখি সব মাছ মরে ভেসে উঠেছে। পানি বেশি থাকায় তাৎক্ষণিকভাবে মাছ ধরতে পারি নাই। এতে আমার পাচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, আমার ধারণা পূর্বশত্রুতার জেরে মামলার আসামিরা চাঁদার টাকা না পেয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেইন জানান, বৌলাই নদীর ঘেরে বিষ দেওয়ার সংবাদ শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ