সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

সুনামকণ্ঠ আরও এগিয়ে যাবে: মো. জিয়াউল হক

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:৪৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৩:৩৪:১৪ অপরাহ্ন
সুনামকণ্ঠ আরও এগিয়ে যাবে: মো. জিয়াউল হক
২০১৫ খ্রিস্টাব্দের ১ জানুয়ার সুনামকণ্ঠ দৈনিক হিসেবে তার নবযাত্রা শুরু করেছিল ‘সত্য প্রকাশে দ্বিধাহীন’ প্রত্যয় নিয়ে। ধারাবাহিক প্রকাশনার ১০ বছরে আমাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রথম থেকেই নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে সুনামকণ্ঠকে। এতো সব সীমাবদ্ধতা সত্ত্বেও সুনামকণ্ঠ সৎ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে অটল থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। দৈনিক সুনামকণ্ঠ’র জন্মদিনটি নতুন বছরের প্রথম দিন। এই দিনে পুরাতন জীর্ণতাকে পেছনে ফেলে মানুষ স্বপ্ন দেখেন এগিয়ে যাওয়ার। আমরাও স্বপ্ন দেখি সুনামকণ্ঠ আরও এগিয়ে যাবে। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে নিরন্তর লড়াই করে যাবে বিগত দিনগুলোর মতোই। প্রকাশনার পর থেকেই সুনামকণ্ঠকে নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। আমাদের সহকর্মীরা নানা রকম হয়রানির শিকার হয়েছেন। তারপরও আমরা আমাদের অবস্থানে অনড় থেকেছি এবং থাকব। বলতে দ্বিধা নেই, সুনামকণ্ঠ’র এই লড়াইয়ে অগণিত পাঠকই আমাদের প্রেরণা। সুনামগঞ্জবাসীর অকুণ্ঠ সমর্থনই আমাদের সাহস। দৈনিক সুনামকণ্ঠ আজ ১১ বছরে পদার্পণ করেছে। পাঠকের কাছে সমাদৃত না হলে এই পত্রিকাটি অনেক আগেই হারিয়ে যেত। প্রচার সংখ্যাও কমে যেত। কিন্তু সুনামকণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে বলেই আজো টিকে আছে। পত্রিকাটির এই অগ্রযাত্রায় সাথী হতে পেরে আমিও গর্বিত। দৈনিক সুনামকণ্ঠ’র ১১ বছরে পদাপর্ণের এই শুভক্ষণে সম্মানিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, পরিবেশক, হকারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। [মো. জিয়াউল হক, সম্পাদকমন্ডলীর সভাপতি, দৈনিক সুনামকণ্ঠ]

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু