সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

​মূল্যস্ফীতি কমিয়ে আনাই প্রথম কাজ : নতুন গভর্নর

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:০৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:০৪:৩০ অপরাহ্ন
​মূল্যস্ফীতি কমিয়ে আনাই প্রথম কাজ : নতুন গভর্নর
বাংলাদেশ ব্যাংকে নবনিযুক্ত গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, তার প্রথম কাজটিই হলো মূল্যস্ফীতি কমিয়ে আনা। এক্ষেত্রে সুদ হারে নতুন করে হাত দেওয়ার প্রয়োজন হতে পারে। দায়িত্ব নিয়েই বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন ড. আহসান এইচ মনসুর। এ সময় তিনি কথাগুলো বলেন।

গভর্নর বলেন, আমার প্রথম কাজ মূল্যস্ফীতি কমিয়ে আনা। এক্ষেত্রে সুদ হারে নতুন করে হাত দেওয়ার প্রয়োজন হতে পারে। দ্বিতীয় পদক্ষেপ, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা। সরকার পরিবর্তনের কারণে কিছু অরাজকতা হতে পারে। এখানে অনেকে জোর করে মালিকানা বদল করেছে। এ জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো আইনগতভাবে সমস্যার সমাধান করতে হবে। আইনগতভাবে যেটা সম্ভব সেটা করা হবে। অনেকের অনেক দাবি থাকতে পারে।

খারাপ ব্যাংকগুলোর প্রকৃত চিত্র উদঘাটন করতে চান জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, আগে ব্যাংকগুলোর প্রকৃত চিত্র কি, দেখা দরকার। শুধু দুর্বলই নয়, কতটুকু দুর্বল তা নির্ণয় করতে হবে। সেগুলোর দেখার পর মালিকানা বা বোর্ড পরিবর্তন করা লাগতে পারে। সেখানে একীভূত করা লাগতে পারে। কোনো কোনো ব্যাংককে সরকারের মূলধনও দেওয়া লাগতে পারে। কেস বাই কেস পদক্ষেপ নেওয়া লাগতে পারে। তারপর ট্রাস্ট বা কমিশন করা লাগতে পারে। সাপোর্ট লাগলে বাংলাদেশ ব্যাংক দেবে। এক্ষেত্রে পাঁচ ছয় মাস লাগবে। তারপর রোডম্যাপ করতে হতে পারে। এক্ষেত্রে আন্তর্জাতিক বিশেষজ্ঞ লাগতে পারে। লুটপাট হয়েছে, বড় ধরণের। অনেক ব্যাংককে বাঁচিয়ে রাখা সম্ভব নাও হতে পারে।

তিনি আরও বলেন, অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। তারা যেন টাকার বালিশে না ঘুমাতে পারে। দরকার হলে আন্তর্জাতিক আইন প্রয়োগ করে পাচারকারীদের দৌড়ের ওপর রাখা হবে। ব্যাংক খাত থেকে টাকা বের করে নেওয়ায় অনেকগুলো ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কর্মকা-ে যারা জড়িত ছিল তারা চিহ্নিত হলে শাস্তির আওতায় আনা হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিযুক্ত হন প্রবীণ অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুরকে। তিনি অন্তর্বর্তী সরকার কর্তৃক নিযুক্ত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ