সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

শান্তিগঞ্জে পানি সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০১:১৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০১:১৪:২৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পানি সেচ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামে কৃষি জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ নারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ধরমপুর গ্রামের রইছ আলী ও রফিক মিয়ার লোকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ধরমপুর গ্রামে রইছ মিয়া ও রফিক মিয়ার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। কিছুদিন পূর্বে ধরমপুর গ্রামের রফিক মিয়ার ডোবায় কে বা কারা বিষ দেয়। এ নিয়ে উভয়পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। সালিশের মাধ্যমে বিরোধ নি®পত্তি হলেও মঙ্গলবার বিকালে কৃষি জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই নারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেন ধরমপুর গ্রামের আব্দুস সালাম (৪৫), সিরাজুল ইসলাম (৩০), আব্দুল খালিক (৫০), আবু বক্কর (৩৩), রিপন আলী (২৫), এশকার হোসেন (৫৫), দিলোয়ার (৩০), আব্দু নুর (৪৫), হোসেন (৩৫), জুবেল মিয়া (২৬), সেনুর আলী (২৪), ইউছুফ আলী (৩৫), সুমাইয়া (১৩), শিল্পিনা বেগম (৩৩), রফিক (৩৫), ইছানুর (৩৮), উলিবুর (২৩), রিপন (৩০), হাবিবুর রহমান (৩৯), আনাস আলী, সাব্বির (২৫), কাসেম (৪০) প্রমুখ। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষে অনেকে আহত এসেছেন। গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, দুই পক্ষের জমি নিয়ে বিরোধ রয়েছে। আজ পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তীতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী