সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৪০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪০:২৪ পূর্বাহ্ন
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মনির উদ্দিন মনির। এতে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. চাঁন মিয়া, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম ফারুক আহমদ। সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, জেলা যুব সংহতি যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার ও সদস্য সচিব সাব্বির আহমদ, সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহীন আহমদ মিন্টু, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল মালেক, জাতীয় পার্টির কৃষি বিষয়ক স¤পাদক সিরাজুল ইসলাম, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির নেতা জহুরুল ইসলাম লাল, জেলা জাতীয় ছাত্রসমাজ যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক রানা, জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ স¤পাদক ফরিদা বেগম, সদস্য মমতাজ বেগম মম, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টি নেতা হোসেন মিয়া, মনির উদ্দিন, এনামুল হক শাহরুখ, মোজাম্মেল হোসেন, মাছুমা বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা যুব সংহতি নেতা এরশাদ মিয়া প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত হন। সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি মানুষের হৃদয়ে বাস করে। মানুষ এই পার্টিকে মনের গহীনে লালন করছেন। তাই হামলা মামলার শিকার হয়ে এবং নির্যাতিত হয়েও টিকে আছেন নেতা-কর্মীরা। তারা বলেন, আমরা লুটপাটের রাজনীতি পছন্দ করি না। জুলুম-অত্যাচারের রাজনীতি করি না। সবসময় আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে চাই। বক্তারা আরও বলেন, অতীতের রাজনীতিতে আমাদেরকে দাবায়ে রাখা হয়েছে। এটা আমাদের ভুলে যাওয়া ঠিক নয়। মনে রাখতে হবে দুঃসময়ের কথা। তাই প্রত্যেক নেতা-কর্মীর মধ্যে চেতনা জাগ্রত করতে হবে। তারা আরও বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলে মিলেমিশে দলে থাকতে হবে। এ জন্য সকলে দলের প্রতি আন্তরিক হয়ে কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ