সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৪৩:০৮ পূর্বাহ্ন
জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না : অ্যাড. নাজমুল হুদা হিমেল জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা। বুধবার আনন্দ শোভাযাত্রাটি উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। শোভাযাত্রার পর দলীয় কার্যালয়ে প্রবীণ রাজনীতিবিদ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. জাহির আলী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির অন্যতম সদস্য জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নজির হোসেন মাস্টার। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, জেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহ আলম (তুলিপ), যুগ্ম আইন বিষয়ক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী মো. আনিসুল হক, দপ্তর সম্পাদক মো. আব্দুর রশিদ, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, বর্তমান সভাপতি সজীব আহমদ, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. জুবেদ আলী, জাপা নেতা মনির হোসেন, ছাত্রসমাজের সাবেক সভাপতি সফিকুল আলম উজ্জ্বল, ছাত্রসমাজের সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জাতীয় পার্টি নেতা শিমুল মিয়া, আবু ছালিক মো. মিলন তালুকদার, হাবিবুর রহমান, মো. মানিক মিয়া, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন, আব্দুল আজিজ, আমির হোসেন, কাবের হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শেখ জাহির আলী বলেন, ১১ বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে জেলা জাতীয় পার্টি চলছে যে কমিটির কোন অস্তিত্ব নেই। এই ব্যর্থ আহ্বায়ক কমিটির কারণে সারা জেলার জাতীয় পার্টির রাজনীতি ঝিমিয়ে পড়েছে। ব্যর্থ আহ্বায়ক কমিটি অবিলম্বে বাতিল করে দলের ত্যাগী নেতাকর্মীর হাতে দলকে তুলে দেওয়ার জন্য দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি আহ্বান জানান। প্রধান বক্তা অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি থাকবে। জাতীয়পার্টি হলো কোটি কোটি মানুষের দল। যে দল বেশির ভাগই সংসদে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে চায়, তারা বোকার রাজ্যে বাস করে। ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরানো যাবে না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীর প্রতি আহ্বান জানান অ্যাড. মো. নাজমুল হুদা হিমেল। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি