সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:২৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:২৪:০৩ পূর্বাহ্ন
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
দোয়ারাবাজার প্রতিনিধি :: ভারতীয় দু’নাগরিককে আটকের ২৪ ঘণ্টা ব্যবধানে ফের আরো দুই জন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। অবৈধভাবে সীমান্ত পার হয়ে সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে। বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনস্থ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে ৯০ গজ বাংলাদেশের ভেতরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলেন শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) এবং একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)। তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান। এর আগে বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আরো দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটক দু’ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার পরলোকগত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার পরলোকগত গোমারুর ছেলে। বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে (৩২) এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের ভেতর থেকে লোকাসকে (৫৫) আটক করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন