সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:২৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:২৭:০৭ পূর্বাহ্ন
গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ৪
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় গাঁজা এবং ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে বুধবার (১ জানুয়ারি) রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চাপাইতি গ্রাম জামে মসজিদের উত্তরপাশের সড়কে বুধবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও দুটি মোবাইলসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মাদকব্যবসায়ী জামাল মিয়া (৩৩) ও রাসেল মিয়া (২১)কে গাঁজা বেচা কেনা অবস্থায় গ্রেফতার করা হয়। অপরদিকে, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাই নদীর ঘাট ও গোলকপুর বাজারে অভিযান চালিয়া ৩০পুড়িয়া গাঁজা ও ২১৫টি ইয়াবাসহ উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাদকব্যবসায়ী আলামিন (৪০) ও আল মামুন (২৪)কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই মাদক বেচা কেনা করছিলেন। বুধবার রাত আটটা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত এই মাদকবিরোধী অভিযান চালায় ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ও মধ্যনগর থানার ওসি মো.সজীব রহমান বলেন,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা ও মধ্যনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে ওই চারজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ