সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্তভাবে পাসের আগে পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করা হোক

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:৪১:১১ পূর্বাহ্ন
সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্তভাবে পাসের আগে পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করা হোক
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে। কিন্তু ইতোমধ্যে খসড়ায় অপব্যবহারের ঝুঁকি রয়েই গেছে বলে অংশীজন ও বিভিন্ন মহলের বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন। বলা হচ্ছে, নতুন সাইবার অধ্যাদেশে পুরোনো আইনের মতোই পরোয়ানা, তল্লাশি ও গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে, যেটি অবশ্যই উদ্বেগজনক। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনে মতপ্রকাশই অপরাধ হিসেবে বিবেচিত হতো। এ দুটি আইনে এমন সব ধারা ও বিধান সন্নিবেশিত ছিল যে, সেগুলো নাগরিকের অধিকার হরণ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমাবদ্ধ করার কাজে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। বৈষম্যবিরোধী অভ্যুত্থানোত্তর সময়ে অন্তর্বর্তী সরকারের সম্প্রতি প্রস্তুতকৃত সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায়ও এমন ধারা রাখা হয়েছে, যে-ধারার মাধ্যমে আইনটি অপব্যবহারের অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাব্যতা ক্ষমতাসীন ব্যক্তি ও পুলিশের হাতে ন্যস্ত হয়েছে। আসলে এটি আগের ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের একধরনের পুনরাবৃত্তি। অধ্যাদেশটিতে অনেক শব্দের ব্যাখ্যা নেই, ভাষা দুর্বোধ্য ও বিভ্রান্তির। এতে অপব্যবহারের সুযোগ রয়ে গেছে। তাই দেশ ও দেশের সাধারণ মানুষের মঙ্গলের কথা চিন্তা করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ চূড়ান্তভাবে পাসের আগে পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স