সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ভাতগাঁও আইডিয়াল কলেজে শিক্ষানুরাগী শামীম আহমদকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৩-০১-২০২৫ ১০:৪৩:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৫ ১০:৪৩:০৭ পূর্বাহ্ন
ভাতগাঁও আইডিয়াল কলেজে শিক্ষানুরাগী শামীম আহমদকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার:: ছাতকের ভাতগাঁও আইডিয়াল কলেজ এন্ড হাইয়ার এডুকেশনের ট্রাস্টি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী শামীম আহমদের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক তৈয়বুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেঘলাল বৈদ্য। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অস্ট্রেলিয়া প্রবাসী শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশাখপুর-শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান, ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আওলাদ হোসেন, বমভমি বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক হাসান আল মাসুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমদ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রমি। প্রধান অতিথির বক্তব্যে শামীম আহমদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমেরিকান লেখক জেমস ক্লিয়ার রচিত এটোমিক হাবিট স নিয়ে আলোকপাত করে বলেন, প্রাত্যহিক জীবনে আয়ত্ত করা ক্ষুদ্র ক্ষুদ্র সুঅভ্যাসগুলো আমাদের জীবনে বিরাট ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই তোমাদের দিনে অন্তত ১০ মিনিট করে পাঠ্যপুস্তকের বাইরের বইগুলো পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যাতে করে সমগ্র জগৎ নিয়ে একটা ভালো ধারণা হয়। সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা। পরীক্ষায় ফেল করলে তোমরা জীবনের সবচে বড় ভুল হবে। কারণ ইন্টার মিডিয়েট স্টেজ তোমাদের পরবর্তী জীবনের সবচে বড় ভবিষ্যৎ নির্ধারক। তিনি আরো বলেন, তোমরা এখন থেকে পড়াশোনা করলে আমার বিশ্বাস সুন্দর ফলাফল করবে। এ ব্যাপারে আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা করব। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও বর্ষসেরা শিক্ষকের পুরস্কার প্রদান করা হয়। বর্ষসেরা শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক কৃষ্ণা রানী বৈদ্য। মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার গ্রহণ করেন তামান্না আক্তার ইমা, ঝুমা বেগম, আছমা বেগম, মুন্নী আক্তার ময়ূরী, নুসরাত আক্তার তান্নী, ফাতেমা বেগম এবং লিমা বেগম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন