সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না : জেলা জামায়াত আমীর

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৪০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:০৪:১৭ পূর্বাহ্ন
ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না : জেলা জামায়াত আমীর
জাহাঙ্গীর আলম ভূঁইয়া :: বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সুনামগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেছেন, মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তাহিরপুর উপজেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন তিনি কথাগুলো বলেন। নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ খাঁন আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে। তিনি আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মু আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ উপদেষ্টা মু রুকন উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, অ্যাড. মহসিন রেজা মানিক, জেলা আইবিডব্লিউ সভাপতি মো. ফরিদ উদ্দিন প্রমুখ। পরে আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য আব্দুল আলীম ইমতিয়াজকে সভাপতি, আবিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আতিকুল ইসলামকে সহ-সভাপতি এবং দেলোয়ার হোসেনকে সাধারণ স¤পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, তাহিরপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি