সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

৭ ও ৮ ফেব্রুয়ারি শাহ আবদুল করিম লোক উৎসব

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫২:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫২:০৮ পূর্বাহ্ন
৭ ও ৮ ফেব্রুয়ারি শাহ আবদুল করিম লোক উৎসব
স্টাফ রিপোর্টার :: একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হচ্ছে ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল মাঠে শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে। বৃহ¯পতিবার (২ জানুয়ারি) শাহ আবদুল করিমের পুত্র ও শাহ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ নুর জালাল তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। করিমপুত্র শাহ নুর জালাল পোস্টে লিখেন, বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবারও আয়োজন হতে যাচ্ছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার) ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে তিনি পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবার অনুরোধও করেন। বাংলা লোকগানের এই বাউল সম্রাট স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজিত হয়ে আসছে। উৎসবে এবারও সহযোগিতায় থাকছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বাউল সম্রাটের ভক্ত-অনুরাগীরা উৎসবের পুরোটা জুড়েই তাঁর গান দিয়ে তাঁকে স্মরণ করবেন। উজানধল গ্রামের আনাচকানাচে বেজে উঠবে বাউল আবদুল করিমের সুর। স্থানীয় মানুষের পাশপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকে আসা ভক্ত-সুধীজনেরাও অংশ হয়ে উঠবেন এই উৎসবের। পাশাপাশি সংগীতপ্রেমী ও ভ্রমণপিয়াসীদের পদচারণ এই আয়োজনকে এবারও সার্থক করে তুলবে বলে আশা আয়োজকদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স