সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জামালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৪:৫৮:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষ্মীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও শীতার্তদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু), ফেনারবাঁক ইউনিয়ন চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, প্রভাষক মানিক মিয়া, জামালগঞ্জ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, যুব প্রধান সালেহ আহমদ রিয়াদ,আজীবন সদস্য মাছুম আহমেদ, শাহজাহান আলম সিদ্দিকী, উপ যুব প্রধান (১) প্রীয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য তানভীর আহম্মেদ রাসেল, মুন্নী আক্তার, তমাল পাল, অনামিকা দাস প্রমুখ। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নূরুল ইসলাম (সাজু) উপস্থিত শীতার্তদের উদ্দ্যেশে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) একটি মানবিক সংস্থা। ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ে অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। আজ আমরা হাওরের একদম প্রত্যন্ত অঞ্চলে এসে শীতার্তদের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন