সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আমরা চক্রান্তের কাছে মাথানত করবো না : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:২৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:২৯:৩৭ পূর্বাহ্ন
আমরা চক্রান্তের কাছে মাথানত করবো না : মির্জা ফখরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা কোনো চক্রান্তের কাছে মাথানত করবো না। শনিবার (৪ জানুয়ারি) ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলে। ছাত্রদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আজকে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন গত ১৫ বছর আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। রাজনীতিকে ধ্বংস করে গণতন্ত্রকে ধ্বংস করেছিল। অসংখ্য ছাত্রকে হত্যা করেছিল। কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারা (আওয়ামী লীগ) কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। দেশের সবকিছু ধ্বংস করে দেয়। আজকে তোমাদের আন্দোলন একই সঙ্গে জনগণের আন্দোলন সব মিলিয়ে হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। ফ্যাসিবাদকে যখন বিতাড়িত করতে সক্ষম হয়েছি, তখন আমাদের সামনে একটি সম্ভাবনার দ্বার এসে উপস্থিত হয়েছে। মির্জা ফখরুল বলেন, আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য। বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে ছাত্রের ঐক্য। ছাত্রদের উদ্দেশে একটি কথা বলতে চাই, সবার আগে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ভালো ফলাফল করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। তিনি বলেন, এ দেশকে দুর্নীতি মুক্ত করতে চাইবো, আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাইবো। মানুষের অধিকারকে রক্ষা করতে চাইবো। সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণœ রাখবো। এ বিষয়গুলো সামনে রেখে আমাদের এগুতে হবে। মির্জা ফখরুল বলেন, যারা যুদ্ধ করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্যদিয়ে, তারা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিলেন। তারা বৈষম্যবিহীন রাষ্ট্র চেয়েছিলেন। আজকে সবখানে বৈষম্য সৃষ্টি হয়েছে। দুর্নীতি হয়েছে। আজকে আমাদের বৈষম্য ও দুর্নীতিকে দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি। পার্লামেন্ট করতে পারি। জনগণ যেন ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ