সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই : জোনায়েদ সাকি

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন
নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই : জোনায়েদ সাকি
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচনের জন্য সংস্কার দরকার, তবে নির্বাচনের আগেই সব সংস্কার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীতে গণসংহতি আন্দোলন আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, কিন্তু সব সংস্কার নির্বাচনের আগেই প্রয়োজন নেই। দেশের জন্য কী কী সংস্কার দরকার, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনা করতে হবে। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এ জন্য রাজনৈতিক শক্তিগুলোকে সক্রিয় হতে হবে। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহিমূলক ক্ষমতার ব্যবস্থা করতে হবে। বাহাত্তরের সংবিধান দিয়ে সেই ক্ষমতার বন্দোবস্ত সম্ভব নয়। গণসংহতি আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, দেশে বিভাজনের রাজনীতি উপড়ে ফেলে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষের অধিকার আদায়ে বাংলাদেশের সর্বত্র গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। ৭২-এর সংবিধানের ক্ষমতা কাঠামো বদলানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি। জনগণকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি কোনও প্রকার বিভাজন তৈরি যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান জোনায়েদ সাকি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ