সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ
সর্বস্তরের নাগরিকবৃন্দের স্মারকলিপি

জেলা শহরের কাছাকাছি সুবিপ্রবি ক্যাম্পাসের দাবি

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:২৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৪:১৭ পূর্বাহ্ন
জেলা শহরের কাছাকাছি সুবিপ্রবি ক্যাম্পাসের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা শহরের কাছাকাছি নির্মাণের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সুনামগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে রোববার দুপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা শহরকে পাশ কাটিয়ে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জেলার অন্যতম বৃহৎ দেখার হাওরে বিশ্ববিদ্যালয়ের ক্যা¤পাসের স্থান নির্ধারণ করেন। জায়গার সম্ভাব্যতা যাচাইও শেষ হয়ে গেছে। দেখার হাওরে বিশ্ববিদ্যালয়ের মতো বড় স্থাপনা বা ক্যা¤পাস হলে হাওরের বোরো জমির আবাদ নষ্ট হবে। জলজপ্রাণী ও জীববৈচিত্র্যও হুমকির মধ্যে পড়বে। তাই শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের স্থান পরিবর্তন করে সুনামগঞ্জ শহরের কাছাকাছি জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, পাবলিক প্রসিকিউটর অ্যাড. মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল, জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাড. শেরেনুর আলী, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, রেজাউল হক, অ্যাড. মাসুক আলম, অ্যাড. আব্দুল হক, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. নুরুল ইসলাম নুরুল, আ.ত.ম মিসবাহ, অ্যাড. শামস উদ্দিন, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. এনাম আহমদ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাছার, অ্যাড. মহসিন রেজা মানিক, জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম স¤পাদক মুনাজ্জির হোসেন সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমনদ্দোজা প্রমুখ। স্মারকলিপি প্রদানের তথ্য নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম মান্নান তার প্রভাব দেখিয়ে শহরের অদূরে শান্তিগঞ্জ উপজেলায় বিশ্ববিদ্যালয়ের ক্যা¤পাসের জন্য স্থান নির্ধারণ করেন। জেলা শহরের সরকারি খাস জমি থাকার পরও শহরকে উন্নয়নবঞ্চিত করে অনেক মেগা প্রকল্প বাগিয়ে নেন তিনি। বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের বিষয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। আমরা মনে করি জেলার একটি প্রধান পীঠ শহরের আশেপাশে হোক। ক্যা¤পাসের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে সেটি পরিবর্তন করে শহরে অদূরে নির্ধারণ করা হোক। এক্ষেত্রে সরকারকে সকল ধরনের সহযোগিতা করতে আমরা শহরবাসী প্রস্তুত রয়েছি। উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর একনেকের বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২৮ নভেম্বর জাতীয় সংসদে আইন পাস হয়। আইন পাস হওয়ার পর শান্তিগঞ্জ উপজেলা সদরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে একটি অস্থায়ী ভবনে এই বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চালু করা হয়। এরপর থেকে শুরু হয় সদর উপজেলা অংশে স্থায়ী জায়গায় বিশ্ববিদ্যালয় নির্মাণ নিয়ে সুধীমহল ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বিরোধ সৃষ্টি এবং পক্ষে-বিপক্ষে মতামত। বর্তমানে ৪টি বিষয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ শত ১৮জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক