সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জামালগঞ্জে ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ.-এর জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা সভা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০৮:১৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ.-এর জীবনী ও কর্ম শীর্ষক আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জামালগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা দোয়া মাহফিলের উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা জমিয়তের উপদেষ্টা শায়খ মাওলানা এখলাছুর রহমান। শায়খ মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হোসাইন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল ওয়াহহাব, সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ স¤পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, ইউরোপ জমিয়তের প্রচার স¤পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আজিজুল হক, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী তৌহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা খুরশেদ আলম, মাওলানা আবুল কালাম, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা আলতাফুর রহমান, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা মাছরুফ আহমদ প্রমুখ। এ সময় বক্তারা শায়খ মাও. ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনায় তাঁর সংক্ষিপ্ত জীবনের ব্যাপক আলোচনা করেন। উল্লেখ্য, গত রবিবার সকাল দশটায় মাও. ছিদ্দিক আহমদ মাহমুদপুরী রহ. জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি এলাকার আটগাঁও মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ