সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

বিনামূল্যে ৮৮০৫ দুঃস্থ নারী পাচ্ছেন পুষ্টি সমৃদ্ধ চাল

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:১১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:১১:১৬ পূর্বাহ্ন
বিনামূল্যে ৮৮০৫ দুঃস্থ নারী পাচ্ছেন পুষ্টি সমৃদ্ধ চাল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ৪ উপজেলার ৮ হাজার ৮০৫ জন দুঃস্থ নারী প্রতিমাসে বিনামূল্যে জনপ্রতি পাচ্ছেন ৩০ কেজি করে চাল। জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে। উপজেলাগুলো হচ্ছে- ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর। এসব উপজেলার ভার্নানেবল ওমেন বেনিফিশারি (ভিডব্লিউবি) এ প্রকল্পের আওতায় কর্মক্ষম নারীদের প্রতিমাসে ৩০ কেজি করে বিনামূল্যে পুষ্টিসমৃদ্ধ চাল প্রদান করা হয়। এছাড়াও জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ও শাল্লা উপজেলার ৩৭ হাজার ২৪০ জন কার্ডধারীদের প্রতিমাসে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ১৫ টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চাল প্রদান করা হয়। বিনামূল্যে ৮ হাজার ৮০৫ জন নারীকে ২৬৪ মেট্রিক টন পুষ্টি সমৃদ্ধ চাল এবং ১৫ টাকা কেজি দরে ৩৭ হাজার লোককে দেয়া হচ্ছে ১১১৭ মেট্রিকটন পুষ্টি সমৃদ্ধ চাল। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পুষ্টি সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জি, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুশফিকুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহহেল ফারুকী প্রমুখ। ইউএসএআইডির কমিউনিটি নিউট্রিশন এন্ড হেলথ অ্যাক্টিভিটি ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে শামীম আহমদের সঞ্চালনায় জাতীয় পুষ্টি কার্যক্রমের বিভিন্ন তথ্য উপাত্ত তোলে ধরে হেলেনকিলারের প্রজেক্ট ম্যানেজার ডা. যতন ভৌমিক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি