সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ আহত ৫

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:১৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:১৩:১৬ পূর্বাহ্ন
প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ আহত ৫
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার সাউদপাড়া গ্রামে আমন জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনদের হামলায় দুই শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ওইদিনই পাশের ধর্মপাশা ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সাউদপাড়া গ্রামের তাহেরুল ইসলাম (৬০) ও একই গ্রামের বাচ্চু মিয়া (৫৫) দুজন প্রতিবেশী। তাদের নিজেদের বসতঘরের খানিকটা সামনে তাহেরুল ইসলামের নামে রেকর্ডীয় পাঁচ শতক আমন জমি রয়েছে। এই জমির মালিকানা নিয়ে এই দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকাল পৌনে আটটার দিকে তাহেরুল ইসলাম তাঁর পরিবারের লোকজন নিয়ে নিজ বসতঘর থেকে ওই আমন জমিতে আসা-যাওয়া করার জন্য সেখানে মাটি ফেলে রাস্তা তৈরির কাজ শুরু করেন। খবর পেয়ে সকাল আটটার সময় বাচ্চু মিয়াসহ তার ১০/১২জন লোক লাঠিসোটা নিয়ে তাহেরুল ইসলামের লোকজনদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাহেরুল ইসলামের ছোট ভাই রোকন মিয়া (৫০), সেলিম মিয়া (৪০), বোন আমেনা আক্তার (৪৫), মেয়ে নেত্রকোণা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী স্বর্ণা আক্তার (২০) ও ছেলে স্থানীয় মহিষখলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী হৃদয় হাসান (১৬) আহত হন। পরে স্থানীয় লোকজন ও তাদের স্বজনেরা সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে পাশের ধর্মপাশা ও নেত্রকোণা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। অভিযুক্ত বাচ্চু মিয়া বলেন, এই জমিটি গত ৫০বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে। আমার নামে জায়গাটির দলিলও আছে। তবে এই জায়গাটির রেকর্ড হয়ে গেছে তাহেরুল ইসলামের নামে। আমরা কাউকে মারধর করিনি। আমি ও আমার লোকজনকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ