সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

উপযুক্ত পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:০১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:০১:৪৩ পূর্বাহ্ন
উপযুক্ত পরিবেশ হলেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন
সুনামকণ্ঠ ডেস্ক :: উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার দুপুরে দুই সপ্তাহের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, এখনো পর্যন্ত উনাকে (তারেক রহমান) দেশে ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি। সে জন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন। তারেক রহমান কী বার্তা দিলেন, এ প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরেরা আশকারা পেতে পারে বলে তিনি মনে করেন। সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেটা রাজনৈতিক সংস্কৃতি হিসেবে চর্চা করাটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। আমি মনে করি-এটা না হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর যে কোনো কৌশল অবলম্বন করে বা যে কোনো বাহানায় গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। এ কারণে যত শিগগিরই সম্ভব রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। নতুন দল গঠন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, গণতান্ত্রিক পরিবেশে এই অবস্থায় বাংলাদেশের যদি নতুন রাজনৈতিক শক্তি উদয় হয়, আমরা স্বাগত জানাব। তবে সেটা যেন কিংস পার্টির মতো বা সরকারি সহযোগিতায় না হয়। বিএনপি নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, নির্বাচনমুখী দল হিসেবে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ