সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

সরকারের অনেকে শিশুসুলভ বক্তব্য দিচ্ছেন : শামসুজ্জামান দুদু

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৯:১৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৯:১৫:২২ পূর্বাহ্ন
সরকারের অনেকে শিশুসুলভ বক্তব্য দিচ্ছেন : শামসুজ্জামান দুদু
সুনামকণ্ঠ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের অনেকেই শিশুসুলভ বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একইসঙ্গে তাদের শিশু সুলভ বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেছেন। রবিবার জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘অভ্যুত্থানের পাঁচ মাস: আকাক্সক্ষা ও শঙ্কা’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, পরিবর্তনের পরে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কী করলেন? এই সরকার এখনও কোনও কিছু করতে পারেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ কোনও কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে কি জন্যে এসেছেন আপনারা? অনেকেই শিশু সুলভ বক্তব্য দেন। এগুলো প্রত্যাহার করেন। সভায় শিবিরকে উদ্দেশ্য করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শিবির তো বলে তারা ছাত্রলীগের মধ্যে ছিল। তাহলে ছাত্রলীগ যাদের পিটিয়েছে শিবিরও তাদের পিটিয়েছে। আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে এসেছে। সে তো ছাত্রলীগে আবার যেতে পারবে না। কারণ ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষিত সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন। মানুষ তো আপনাদের এমনিই ভোট দেবে। এরশাদ পতন আন্দোলনের সময় মেইন ভূমিকা পালন করেছিল ছাত্রদল। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় আসে। নির্বাচন হলে ওই হিসাবে তো আপনাদের জেতার কথা। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনি সম্মানিত মানুষ। এমন কোনও কাজ করবেন না যাতে আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়। আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার ওপর এখনও বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার, কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি মো. সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির সহ-তথ্যবিষয়ক স¤পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন