সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুনীজণ সম্মাননা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:০৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:১৭:০৭ পূর্বাহ্ন
ভাটিবৃন্ত ফাউন্ডেশনের গুনীজণ সম্মাননা
স্টাফ রিপোর্টার:: জামালগঞ্জে গুণীজন সম্মাননা ও ‘ভাটিবৃন্ত’ সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভাটিবৃন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মহসিন কবিরের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও সহ-সভাপতি রেজাউল করিম কাপ্তানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাটিবৃন্ত ফাউন্ডেশনের উপদেষ্টা সমাজ সেবক আব্দুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন বাবর, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলার কলেজ, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী ১০জন শিক্ষককে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা স্মারক প্রদান ও ভাটিবৃন্ত সাহিত্য পরিষদের ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ভাটিবৃন্ত’র ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এসময় বক্তব্য রাখেন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক কবি ও সাহিত্যিক ফজলুল হক দোলন। গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন- জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কাসেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ তালুকদার, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গুল আহমেদ, জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. আব্দুল করিম, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রইছ মিয়া, সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আজিজুল হক, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জ্যোৎস্নেন্দু কুমার সরকার, যশমন্তপুর শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজির উদ্দিন, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হামিদা খাতুন। এর আগে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা গুণীজনদের ফুল দিয়ে বরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী