সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

দোয়ারাবাজারে বিএনপি’র কর্মীসভা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০১:১২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০১:১২:৪০ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বিএনপি’র কর্মীসভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তারা বলেন, দেশের সবকিছু লুট করে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে। আওয়ামী ফ্যাসিস্টদের আমলে হাজার হাজার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও তাদের স্বজনরা জেল-জুলুম, গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। এতস্বত্তেও বিগত পনেরো বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। বিএনপির নেতাকর্মী এবং ছাত্রজনতার রক্তের বিনিময়ে জুলাই আগস্টে গণঅভ্যুত্থান সফল হয়েছে। সকল বিভেদ ভুলে জনগণের কাক্সিক্ষত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাতক দোয়ারাবাজারের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী ও তাদের দোসরদের আগামী কর্মকা- নিয়ে। কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মঈন উদ্দিন সুহেল, জয়নুল জাকেরীন, এডভোকেট আব্দুল হক, নাজির আহমদ, আকবর আলী, সামছুল হক নমু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা আব্দুর রহমান, আনছার উদ্দিন, আলহাজ্ব আব্দুল বারি, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, নাসির উদ্দিন লালা, মুনাজ্জির হোসেন, আব্দুর রশিদ চৌধুরী, নুর আলী, এডভোকেট ফজলুল হক, এডভোকেট সালেহ আহমদ, এটিএম হেলাল, আনিনুর রশিদ আমিন, ইকবাল হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি নেতা হারুনুর রশীদ, আলতাফুর রহমান খসরু, আব্দুল মানিক মাস্টার, হারুন অর রশিদ, খুরশেদ আলম, এখলাছুর রহমান তালুকদার, খলিলুর রহমান, এইচ এম কামাল, ছমির উদ্দিন মাস্টার, আবু হেনা আজিজ, সৈদুল বশর, আমান উল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, নুর আলম, আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবীবুর রহমান হাবীব, সদস্য সচিব শামীম পাশা রিগেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক