সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

নির্বাচনে দেরি করলে ক্ষতি হয়ে যাবে : জয়নুল আবদিন ফারুক

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৪:০৪ অপরাহ্ন
নির্বাচনে দেরি করলে ক্ষতি হয়ে যাবে : জয়নুল আবদিন ফারুক
সুনামকণ্ঠ ডেস্ক :: সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানিয়ে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারকে অনুরোধ জানাবো, নির্বাচনে দেরি করবেন না। দেরি করলেই অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছু লেগে আছে। অনতিবিলম্বে তফসিল ঘোষণা করুন। মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘ফেলানী হত্যা দিবসে’ আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের যে দলই ক্ষমতায় আসুক; আমার নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলনকারী সব দল নির্বাচনে অংশ নেবো। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে। এসময় প্রতিবেশী দেশ ভারত সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্রে বিশ্বাস করেন, সেটা প্রমাণ করুন। সচিবালয়ে অগ্নিকান্ডের পেছনে ‘শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র রয়েছে’ অভিযোগ করে জয়নুল আবদিন ফারুক বলেন, তারা বাংলাদেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাইছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্নারা আর কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাই আজকে শেখ হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদের পদচ্যুত করতে হবে। সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানও দ্রুত নির্বাচনের দাবি জানান। পাশাপাশি ফেলানি হত্যার জন্য ভারতীয় কর্তৃত্ববাদী মনোভাবকে দায়ী করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ