সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শান্তিগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৪ ০২:৩৪:৩২ অপরাহ্ন
শান্তিগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচি
সুনামগঞ্জ জেলার বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেছেন, এদেশের মাটিতে আর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না। যারা সরকারি প্রকল্প নয়ছয় করে টাকা হাতিয়ে নিয়েছেন, ফকির থেকে কোটিপতি হয়েছেন তাদের কাউকে ক্ষমা করবে ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ। প্রতিটি এলাকায় যারা এমন ক্ষমতা পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তাদের প্রত্যেককে বের করে আইনের আওতায় আনতে হবে। 
বুধবার (১৪ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খান সাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক আমিনুর রশিদ আমিনের পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, ফরিদুর রহমান ফরিদ, আওলাদ হোসেন, সিরাজ মিয়া, বিএনপি নেতা আবদাল মিয়া মেম্বার, শাহিনুর রহমান শাহিন, গিয়াস উদ্দিন, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মিয়া, বিএনপি নেতা ফরিদ গাজী, নজরুল ইসলাম, মুজাহিদ আলী, জিয়াউর রহমান, আংগুর মিয়া, মোহাম্মদ আলী, উলামা দলের সভাপতি মাওলানা সজিব আহমেদ, ছাত্রদল নেতা মানছুর আহমেদ, ইউপি সদস্য লিটন মিয়া প্রমুখ।
এ সভা শুরুর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অপরদিকে বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, সদস্য শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মামুনুর রশিদ, নাছির আহমদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, উপজেলা ছাত্রদল নেতা ইমরান হোসেন।
এসময় উপজেলা বিএনপি নেতা আউয়াল উদ্দিন, হাজি কমর আলী, আব্দুল লতিফ, আখতারুজ্জামান বাবুল, মহির উদ্দিন, চেরাগ আলী, সইদুর ইসলাম, শামসুদ্দিন, ইমরুল কয়েছ, মামরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, জিলানি মিয়া, সদস্য তুরন খাঁন, মাসুম আহমদ, যুবদল নেতা আব্দুল বাছিত, সালাম মিয়া, নুরুল আমিন, ইয়াকুব আলী, হাবিবুর রহমান, জাহাঙ্গীর, শাহেদ, আশরাফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, ছাত্রদল নেতা পাপ্পুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ