সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:১৮:০০ পূর্বাহ্ন
ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগেএবং ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার হাছনবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তা ডাচ-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের আন্তরিক সহযোগিতায় ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডাচ-বাংলা ব্যাংকের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান দরিদ্র শিক্ষার্থী এবং গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর (এফএন্ডএ) শ্যামল চন্দ্র তালুকদার, হাছনবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন স্বপন ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে উন্নত প্রযুক্তি দ্বারা কৃত্রিম ল্যান্স সংযোজনসহ সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করা হয়েছ। অপারেশেনর পর অপারেশনকৃত সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ২৫ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৬২ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারণ জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ