সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পৌর জমিয়তের শপথ গ্রহণ ও আলোচনা সভা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:১০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:১০:১২ পূর্বাহ্ন
পৌর জমিয়তের শপথ গ্রহণ ও আলোচনা সভা
স্টাফ রিপোর্টার :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ পৌর শাখার শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিনের সভাপতিত্বে এ শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ইয়াহিয়া বীন রফিক। সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা রুকন উদ্দিন। শপথ অনুষ্ঠান ও আলোচনা সভায় পৌর জমিয়তের সাধারণ স¤পাদক মুফতি মুবাশ্বির আলী ও যুগ্ম সাধারণ স¤পাদক মাওলানা মুফতি মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা শায়খ তাফাজ্জুল হক আজীজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ স¤পাদক শায়খুল হাদিস মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক স¤পাদক মাওলানা রফিক আহমদ। সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের প্রচার স¤পাদক হাফিজ মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জমিয়তের উপদেষ্টা মুফতি আব্দুল হক আহমদী, মাওলানা আবু সাঈদ, মুফতি বদরুল আলম, হাফিজ মাওলানা আবদুল গাফফার, মাওলানা নূরুল মুত্তাকিন, হাফিজ মাওলানা নূর হোসাইন, মাওলানা আমীরুল ইসলাম, পৌর জমিয়তের সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মাওলানা খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ স¤পাদক মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক মাওলানা তায়েফ আহমদ, অর্থ স¤পাদক হাফিজ মাওলানা ইয়াহয়া বিন রফিক, প্রচার সম্পাদক মাওলানা আমিরুল ইসলামসহ জেলা ও পৌর জমিয়তের বিভিন্ন স্তরের নেতাকর্মী। উল্লেখ্য, পৌর জমিয়তের কমিটিতে মাওলানা রুকন উদ্দিনকে সভাপতি ও মুফতি মুবাশ্বির আলীকে সাধারণ স¤পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ ৩ বছর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স