সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

বিধবা নারীর ঘর নির্মাণে প্রভাবশালীদের বাঁধা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
বিধবা নারীর ঘর নির্মাণে প্রভাবশালীদের বাঁধা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মধ্যপাড়ায় দরিদ্র রাবেয়া খাতুন গংদের রেকর্ডিয় জায়গায় নিজস্ব ঘর নির্মাণ বন্ধ করে রেখেছে একই বাড়ির প্রভাবশালী শাহেদ আলী গং। এ ব্যাপারে সম্প্রতি সদর থানায় অভিযোগ দাখিল করেছে ওই প্রভাবশালীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরিদ্র পরিবারের ফরিদ মিয়া জানান, রতনশ্রী মৌজার জেএল নং-১৪, খতিয়ান নং-২০২, দাগ নং-১৬১০, ১৬৫২। এই দুই দাগে মোট ৬০ শতক জায়গা রয়েছে। পরিমাপ করে ১৬৫২ দাগে সাড়ে শতাংশ জায়গা কম পাওয়া যায়। এই জায়গা জোর দখলে নিয়েছেন বাড়ির প্রভাবশালী শাহেদ আলী ও রজব আলী গংরা। তিনি আরও জানান, এই দুই দাগের রেকর্ডীয় মালিক রাবেয়া খাতুন, আসকর আলী ও রহিমা বেগম। তারা সবাই দরিদ্র। স্থানীয় বাসিন্দারা জানান, রেকর্ডীয় মালিকের পুরাতন ঘরের পাশের ৬ ফুট রাস্তা দিয়ে সারাজীবন চলাচল করেছেন বাড়ির মানুষ। এখন নতুন ঘর নির্মাণ করে হঠাৎ রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়ির মানুষ চলাচল বন্ধ হয়েছে। আমরা গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা করেছি অনেকবার। রাস্তা বন্ধের বিষয়ে এখন থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শাহেদ আলী ও রজব আলী জানান, যে জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে সেই জায়গার পাশ দিয়ে আমরা চলাচল করতাম। হঠাৎ করে রেকর্ডীয় মালিক পূর্বের ছাপটা ঘর ভেঙে নতুন করে বসতঘর নির্মাণ করায় আমাদের তিনটি পরিবারের চলাচলের রাস্তা সরু হয়ে গেছে। এ নিয়ে সদর মডেল থানায় একাধিক অভিযোগ করেছি। পুলিশ এসে সরেজমিন পরিদর্শন করেছে। গ্রাম্য সালিশেও এটার সমাধান হয়নি। রেকর্ডীয় মালিকের স্বজন সিদ্দিক আলী জানান, গ্রামের মানুষের চলাচলের রাস্তার উপর দীর্ঘদিন আগে প্রভাবশালী রজব আলীও পাকাঘর নির্মাণ করেছেন। এতে কেউ বাধা দেয়নি। রেকর্ডীয় মালিকের ঘরের পিছন দিকে যে জায়গা দেয়ার কথা উঠেছে। এই জায়গায়ও আপত্তি আছে আমাদের। যদি ন্যায্য সালিশ হয়, তবেই আমরা মানি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প