সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

জামালগঞ্জ ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:২৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:২৫:৩৩ পূর্বাহ্ন
জামালগঞ্জ ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে এক বিবৃতিতে কাউকে প্রতারিত না হওয়ার আহ্বান জানান। জানা যায়, গতকাল থেকে ইউএনও’র অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছে ফোন দিয়ে ইউএনও’র পরিচয় দেয়া হচ্ছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ইউএনও’র অফিসে জানানো হলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা করছে প্রতারক চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ জামালগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসেইন জানান, ইউএনও মহোদয়ের সরকারি মোবাইল নাম্বারটি ক্লোন করা হয়েছে। প্রতারক চক্রকে ধরতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন