সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

শীতার্তদের পাশে বিজিবি

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:৪৪:৪৮ পূর্বাহ্ন
শীতার্তদের পাশে বিজিবি
স্টাফ রিপোর্টার :: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। এছাড়া জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধের লক্ষ্যে জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) আয়োজনে বিশ^ম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা এলাকায় অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় ডলুরা এবং চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমারেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলন, সীমান্তে শূন্য লাইনে গবাদী পশু না চড়ানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে অবগত করা হয়। এছাড়াও সভায় মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান, ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, স্থানীয় মদিনাতুল উলুম কাপনা মাদরাসার মুহতামিম মাওলাণা রশিদ আহমেদ, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ডলুরা ও চিনাকান্দি এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে ২ শতাধিক গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, অসহায় মানুষের পাশে দাড়িয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। পরবর্তীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স