সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নূরুল হক মহাজন শিক্ষাবিস্তারে রাখেন অগ্রণী ভূমিকা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:২৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:০০:৩৮ পূর্বাহ্ন
নূরুল হক মহাজন শিক্ষাবিস্তারে রাখেন অগ্রণী ভূমিকা
স্টাফ রিপোর্টার :: নূরুল হক (মহাজন) শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি তাঁর জীবদ্দশায় অনেক প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করতে ভূমিদান, ভবন নির্মাণ, আর্থিক সহায়তাসহ বিশেষ অবদান রেখেছেন। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ ইসলামী অঙ্গনে তাঁর বিশেষ অবদান ছিল। সর্বজন শ্রদ্ধেয় নূরুল হক মহাজন ছিলেন ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দাদা সদস্য। তাঁর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় আছিনপুর মহিলা মাদ্রাসা। তেঘরিয়া মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা ছিল। এছাড়া জেলার একমাত্র অটিস্টিক বিদ্যালয়ের ভবনদাতা ছিলেন নূরুল হক মহাজন। তাঁর অর্থায়নে গৌরারং বেড়াজালিতে নির্মাণ হচ্ছে আধুনিক মসজিদ। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসায় নূরুল হক মহাজন আর্থিক সহায়তা করেছেন। ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী বলেন, নূরুল মহাজন ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি সব সময় চাইতেন আমাদের এলাকার সন্তানরা যেন লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। এ জন্য তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিকভাবে সহায়তা করতেন। তিনি ছিলেন প্রকৃত শিক্ষানুরাগী। তাঁর অবদানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান আমরা ভুলবো না। সুনামগঞ্জ জামেয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বছির বলেন, নূরুল মহাজন সাহেব ছিলেন দাতা হাতেম তাইয়ের মতো। তিনি ধর্মীয়প্রতিষ্ঠানে নীরবে দান করতেন। আমি মাদ্রাসার উন্নয়নে যতবার তাঁর কাছে গিয়েছি, ততোবার তাঁর সহায়তা পেয়েছি। হক্কানি আলেমদের সাথে তাঁর নিবিড় স¤পর্ক ছিলো। তিনি মসজিদ-মাদ্রাসা উন্নয়নে খুবই আন্তরিক ছিলেন। তাঁর মতো মানুষ পাওয়া দুষ্কর। এমন মানুষের শূন্যতা কখনো পূরণ হবার নয়। গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, মহাজন সাহেব আমার গৌরারং ইউনিয়নের জন্য অনেক উন্নয়ন করেছেন। ইউনিয়নের অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে তাঁর অবদান রয়েছে। আমরা এমন দানবীর মানুষের প্রতি চিরকৃতজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন