সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

হত্যা রহস্য উদ্ঘাটন করে পুরস্কৃত হলেন এসআই আসলাম হোসেন

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৪৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
হত্যা রহস্য উদ্ঘাটন করে পুরস্কৃত হলেন এসআই আসলাম হোসেন
দোয়ারাবাজার প্রতিনিধি :: হত্যা রহস্য উদ্ঘাটন করে পুরস্কৃত হয়েছেন দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ আসলাম হোসেন। দোয়ারাবাজার উপজেলার কুশিউরা গ্রামের ৭ বছর বয়সী শিশু ইব্রাহিম খলিলুল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন করায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এই বিশেষ পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনের সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। সভায় ২০২৪ সালের ডিসেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মামলার রহস্য উদ্ঘাটন, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সর্বোচ্চ মাদক উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল ও বিশেষ সম্মাননা পুরস্কার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন