সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তিনি ছিলেন অসহায় মানুষের আশ্রয়স্থল

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৮:৪৮:৩৮ পূর্বাহ্ন
তিনি ছিলেন অসহায় মানুষের আশ্রয়স্থল
স্টাফ রিপোর্টার :: “নূরুল হক মহাজন ছিলেন গরিবের অন্তরের মহাজন। তাঁর কাছে কোনো বিভেদ ছিল না। অসহায় মানুষের আশ্রয়স্থল ছিলেন তিনি। আমরা আমাদের অভিভাবক হারিয়েছি। এমন মানুষ আর পাবো না।” এভাবেই আবেগতাড়িতভাবে আক্ষেপ জানাচ্ছিলেন গৌরারং ইউনিয়নের নুরুল্লাহ গ্রামের মো. রহিম বকস নামের এক বৃদ্ধ। শেষবারের মতো বিশিষ্ট ব্যবসায়ী নূরুল হককে দেখতে এসেছিলেন তিনি। রহিম বকস বলেন, তিনি ছিলেন অসহায় মানুষের প্রকৃত বন্ধু। গরিব-অসহায় মানুষ তাঁর কাছে বিচার পেত। তিনি সৎ মানুষ ছিলেন। এলাকার সব মানুষ তাঁকে পছন্দ করে। ওয়েজখালি গ্রামের বাদশা মিয়া বলেন, তিনি সকল নির্যাতিত মানুষকে আশ্রয় দিয়েছেন। তাঁর কাছে হিন্দু-মুসলিম কোনো বিভেদ ছিলো না। সবাই ছিল তার কাছে সমান। দান-দক্ষিণায় তাঁর হাত ছিল প্রসারিত। মহাজন সাহেবের কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি। তাঁর ভালো মানুষ আর হয় না। পৌর শহরের তেঘরিয়ার বাসিন্দা দিলোয়ার হোসেন বলেন, শহরের একজন অভিভাবক ছিলেন তিনি। আমরা বিপদে-আপদে তাঁর কাছে ছুটে গিয়েছি। তিনি আমাদের ভরসার জায়গা ছিলেন। মহান রব তাঁকে জান্নাতবাসী করুন। বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হক বলেন, নূরুল হক সাহেব ছিলেন একজন পরিশ্রমী এবং সৎ মানুষ। তিনি আমার স্বজন। খুব কাছ থেকে দেখেছি তাঁর জীবনাচার। তিনি নীরবে দান করতে পছন্দ করতেন। তাঁর মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী