সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:১৫:৫৭ পূর্বাহ্ন
পানামা খাল, গ্রিনল্যান্ড ও কানাডা নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য
সুনামকণ্ঠ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে, পানামা খাল ও গ্রিনল্যান্ড কিনতে সামরিক বা অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি তিনি অগ্রাহ্য করবেন না। কানাডাকে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য করারও প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগে ফ্লোরিডায় নিজের রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য পানামা খাল ও গ্রিনল্যান্ড প্রয়োজন। তবে তিনি এই দুটি অঞ্চলের দখল নিতে সামরিক বা অর্থনৈতিক পন্থা গ্রহণের নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ট্রাম্প তার সম্প্রসারণবাদী পরিকল্পনায় কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তিনি অভিযোগ করেন, কানাডার সঙ্গে বাণিজ্য এবং সামরিক সহায়তায় যুক্তরাষ্ট্র কোনও সুবিধা পাচ্ছে না। কানাডার সঙ্গে সীমান্তকে তিনি কৃত্রিমভাবে আঁকা রেখা হিসেবে আখ্যায়িত করেন। এদিকে ডেনমার্ককে গ্রিনল্যান্ড বিক্রিতে বাধ্য করতে ট্রাম্প আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ট্রাম্পের এই পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ট্রাম্পের মন্তব্য কানাডার শক্তি ও সার্বভৌমত্বের প্রতি চরম অজ্ঞতার প্রকাশ। আমরা কখনোই হুমকির মুখে মাথা নত করব না। পানামার পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ের মার্টিনেজ-আচা জানিয়েছেন, পানামা খাল কেবল পানামার হাতেই থাকবে, এটি কোনোভাবেই পরিবর্তন হবে না। আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক ড্যানিয়েল ফ্রাইড ট্রাম্পের মন্তব্যকে ১৯ শতকের সাম্রাজ্যবাদী চিন্তার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, গ্রিনল্যান্ড দখলের চেষ্টা ন্যাটো ধ্বংস করে দেবে এবং আমাদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো করে তুলবে। ট্রাম্পের পরিকল্পনার প্রতিক্রিয়া হিসেবে মেক্সিকোও জলসীমার নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মেক্সিকোর অর্থমন্ত্রী মার্সেলো এবরার্ড বলেন, গালফ অব মেক্সিকো নাম-ই থাকবে। এটি পরিবর্তন করা সম্ভব নয়। ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় ৫ শতাংশ বাড়ানোর দাবি করেছেন ট্রা¤প। বর্তমান লক্ষ্যমাত্রা ২ শতাংশ হলেও তিনি মনে করেন এটি যথেষ্ট নয়। ট্রা¤প মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন যে, ২০ জানুয়ারির মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে পুরো অঞ্চল নরকে পরিণত হবে। সংবাদ সম্মেলনে ট্রাম্প তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারক ও প্রসিকিউটরদের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি ইলন মাস্কের কর্মকান্ডের প্রশংসা করেন এবং ইউরোপীয় রাজনীতি নিয়ে মাস্কের মন্তব্যকে সমর্থন জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী