সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে : জয়নুল আবদিন ফারুক

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৯:১৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:১৭:৫১ পূর্বাহ্ন
বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে : জয়নুল আবদিন ফারুক
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে, আরও করবে। কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে দরকার ১৯৯১ সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা, দিনের ভোট দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা। বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ফারুক বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান, তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতোমধ্যে মঈন-ফখরুদ্দীনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। তিনি বলেন, মঈন-ফখরুদ্দীনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না। ষড়যন্ত্র করার আগে তা রুখে দেওয়ার শক্তি তারেক জিয়ার রয়েছে। বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ৫০ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি। বর্তমানে প্রয়োজন, রোজার আগেই সব আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা। যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ, মুড়ি, কাঁচামরিচ কিনতে না পারি, তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কী লাভ হলো। খালেদা জিয়া প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া। তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক স¤পাদক মীর সরফত আলী সপু, সদস্য দেবাশীষ রায় মধু, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ