সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সমশার হাওরের কৃষকদের দাবি উপেক্ষিত: এক যুগেও সংস্কার হয়নি স্লুইচ গেইট

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:১৩:৪৬ পূর্বাহ্ন
সমশার হাওরের কৃষকদের দাবি উপেক্ষিত: এক যুগেও সংস্কার হয়নি স্লুইচ গেইট
স্টাফ রিপোর্টার :: বোরো ফসলরক্ষায় এক যুগ আগে তাহিরপুরের সমশার হাওরের বৈঠাখালি বাঁধে তৈরি করা হয় স্লুইচ গেইট। সেই স্লুইচ গেইট নির্মাণ হলেও নেই সুইচ। দায়িত্বশীলগণ সঠিকভাবে এটি তৈরি না করায় এক ফসলী বোরো জমি নিয়ে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার কৃষক। স্লুইচ গেইটটি সংস্কারের দাবিতে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও বাজারে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মোহাম্মদ লায়েছ মিয়া, মনুর উদ্দিন, আনোয়ার হোসেন, নিজাম উদ্দিন, মোরশেদ আলম, লাল মিয়া, সুরুজ মিয়া, ফেনু মিয়া, আবুল কালাম, কামাল হোসেন, আল আমিন, হোসেন মিয়া, রেনু মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সমশার হাওরে ১৩ শত ৭০ একর জমিতে ১৫ গ্রামের ১ হাজারের অধিক কৃষক জমি চাষাবাদ করেন। ১৫ সালে ও ১৭ সালে পাহাড়ি ঢলের পানিতে স¤পূর্ণ বোরো ফসল পানিতে ডুবে যায়। প্রতি বছর এই স্লুইচ গেইট মেরামত করার জন্য দাবি জানালেও দায়িত্বশীল কর্তৃপক্ষ ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলেও কোনো কাজ হয় না। ১০টি কপাটের মধ্যে ৫টি নষ্ট হয়ে পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। আমাদের দাবি বার বার উপেক্ষিত হচ্ছে। আর পাহাড়ি ঢলের পানি আসলেই এই স্লুইচ গেইট দিয়ে সমশার হাওরে পানি প্রবেশ করে। এই পানি কোনোভাবেই আটকানো যায় না। ফলে কষ্ট ফলানো বোরো ধান পানিতে তলিয়ে ক্ষতির শিকার হচ্ছি। তাই দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ার দেন উপস্থিত কৃষকগণ। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, খোঁজ খবর নিয়ে কৃষকদের স্বার্থে স্লুইচ গেইট সংস্কারে প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে এবং পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বলবো যাতে দ্রুত পদক্ষেপ নেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী