সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

কালের কণ্ঠের দেশসেরা জেলা প্রতিনিধি মনোনীত হলেন সাংবাদিক শামস শামীম

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:২১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:২১:১৮ পূর্বাহ্ন
কালের কণ্ঠের দেশসেরা জেলা প্রতিনিধি মনোনীত হলেন সাংবাদিক শামস শামীম
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম। ১০ জানুয়ারির শুক্রবার সকালে ঢাকার বসুন্ধরায় অবস্থিত কালের কণ্ঠের কার্যালয়ে শামস শামীমের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও আর্থিক সম্মাননা তুলে দেন ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডিএমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং কালের কণ্ঠের নির্বাহী স¤পাদক হায়দার আলী। এসময় দেশের সাতটি বিভাগের সেরা সাত প্রতিনিধিকেও সম্মাননা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বার্তা স¤পাদক ফারুক মেহেদি, ডেপুটি নিউজ এডিটর সফেদ ফরাজি, মফস্বল সম্পাদক রিদওয়ান আক্রাম প্রমুখ। এই স্বীকৃতির পাশাপাশি কালের কণ্ঠের প্রতিষ্ঠালগ্নের পুরনো কর্মী হিসেবেও শাসম শামীমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন শামস শামীম। পাশাপাশি দেশের বেসরকারি টেলিভিশন একাত্তর টিভিতেও যাত্রালগ্ন ২০১২ থেকে গত ডিসেম্বর পর্যন্ত জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দেশের প্রথম অনলাইন মিডিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। সাংবাদিকতার জন্য বিভিন্ন সমযে জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের আমন্ত্রণে নেপাল, ভারত এবং দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধ, লোকসংস্কৃতি নিয়ে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। একজন সাহিত্যকর্মী হিসেবে দেশের বিভিন্ন সাহিত্য পত্রিকায় কবিতা ও নানামুখি গদ্য লিখছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স