সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাদপন্থী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:২৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:২৮:২১ পূর্বাহ্ন
সাদপন্থী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টর :: বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের হাতে একাধিক মুসল্লী হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সুনামগঞ্জের উলামা মাশায়েখ সংগঠনের নেতৃবৃন্দ। গেল ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে রাতের আঁধারে ঘুমন্ত মুসল্লীদের নির্মমভাবে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা শহরের ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে পুরাতন বাস-স্টেশনে গিয়ে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি করেন নেতৃবৃন্দ। জেলা হেফাজতে ইসলামের সাধারণ স¤পাদক মুফতি আব্দুল হকের পরিচালনায় ও মাওলানা আব্দুল বছির-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা শায়েখ আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন মুফতি কামরুজ্জামান হাকিমী, মাওলানা নুরুজ্জামান আলমগীর, শায়খ আব্দুর রহমান, মাওলানা খলিলুর রহমান, মাওলানা রুকন উদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে, মুসল্লী হত্যাকারী সাদপন্থীদের দ্রুত বিচার কার্যক্রম পরিচালনা করে মৃত্যুদ-াদেশ দেয়ার জন্য জোর দাবি তুলেন। অন্যথায় জেলা পর্যায়ের এ প্রতিবাদ সমাবেশ জাতীয় পর্যায়ে রূপ নিবে বলে হুঁশিয়ারি দেন। একই সাথে কোন অনাকাক্সিক্ষত ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এর দায় প্রধান উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স