সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

হাওরাঞ্চলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালু হবে : গণশিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:২৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:২৯:৫৬ পূর্বাহ্ন
হাওরাঞ্চলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালু হবে : গণশিক্ষা উপদেষ্টা
স্টাফ রিপোর্টার :: পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শিক্ষার্থীদের হাতে শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সব শিক্ষার্থীরা নতুন বই পাবে। হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে এই উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। এছাড়া হাওরাঞ্চলে ঝরেপড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী