সুনামগঞ্জ , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম ছাতকে ‘দুর্বল বাঁধ’ নিয়ে দুশ্চিন্তায় কৃষক দেখার হাওরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি ভূমধ্যসাগরে গ্রিসগামী নিহত ১২ যুবকের মরদেহ পেতে স্বজনদের আকুতি ভূমধ্যসাগর ট্র্যাজেডি : একমাত্র পুত্রের শোকে প্রবাসী পিতা আইসিইউতে, লাশ ফেরত পেতে মায়ের আকুতি সব হারিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব, প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্ত কমিটি গঠন

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৪ পরিবার

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:৩২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:৩২:০৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৪ পরিবার
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে ফ্রিজ বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে ৪টি পরিবার। ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা। শুক্রবার (১০ জানুয়ারী) বিকাল ৪ টায় দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তরা হলেন, জামখলার বুলো মিয়ার ছেলে আলী আহমদ, মোজাফফর আলীর ছেলে রুকু মিয়া, গোলাম আলীর ছেলে বাবলু মিয়া ও সাবলু মিয়া। ক্ষতিগ্রস্ত আলী আহমদ জানান , 'শুক্রবার বিকাল ৪ টায় তাঁর বসতঘরের ফ্রিজ বিস্ফোরিত হয়ে আগুন লাগে। মুহুর্তেই আগুন অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৪ টি বসতঘর পুরোপুরি ভষ্মিভুত হয়ে পরনের কাপড়, আসবাবপত্র, স্বর্ণালংকার, দলিলদস্তাবেজ, এনআইডি কার্ড, জন্মনিবন্ধন সনদ, নগদ টাকা, ঘরে রাখা ধানসহ যাবতীয় সবকিছু। এতে ৪ পরিবারের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তিনি আরো বলেন, 'আমরা প্রত্যেকেই কৃষি কাজ করে সংসার চালাই। আমাদের ৪ পরিবারের ৩৮ জন সদস্যের বসবাস। অন্ন, বস্ত্র, বাসস্থান হারিয়ে আমরা সবাই এখন খোলা আকাশের নিচে বসবাস করছি। আমরা সরকার ও সমাজের বৃত্তবানদের সহযোগীতা চাচ্ছি।' শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। আগামীকাল সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগীতা দেওয়া হবে।'

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই

জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই