সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এনডিএফ’র বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:৩৬:৩৭ পূর্বাহ্ন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এনডিএফ’র বিক্ষোভ
“আইএমএফ-এর নীতি নির্দেশে দেশ চালানো চলবে না। দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন বিপর্যস্ত। বাজার সিন্ডিকেটের কারণে চাল, ডাল, তেল, গ্যাস, জীবন রক্ষাকারী ঔষধের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। জনদুর্ভোগ কমাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। সবার জন্য সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।” দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে শুক্রবার বিকালে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। এর আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি। শুক্রবার বিকাল ৪টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, আমির উদ্দিন, সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, দপ্তর স¤পাদক বিনন্দ কর, বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, প্রবীণ সদস্য নাসু মিয়া, স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক মনির মিয়া। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক-জনতা দিশেহারা। চাল-ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হয়। অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এনডিএফ নেতৃবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন