সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি

ভাঙচুর-মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পন্ডু

  • আপলোড সময় : ১১-০১-২০২৫ ০১:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৫ ০১:২৩:২৪ অপরাহ্ন
ভাঙচুর-মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পন্ডু
সুনামকণ্ঠ ডেস্ক :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গত বৃহঃপতিবার সন্ধ্যার পর উপজেলার রাজবাড়ীতে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে তার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হয়। দিনাজপুর, পঞ্চগড় থেকেও অনেকে আসেন অনুষ্ঠানস্থলে। তাই ধারণ ক্ষমতার চেয়ে লোকসমাগম কয়েক গুণ বেশি হওয়ায় আসনবিন্যাস নিয়ে বিপাকে পড়তে হয় কর্তৃপক্ষকে। এ অবস্থায় দর্শকদের অতিরিক্ত চাপ সামলাতে না পেরে শেষ মুহূর্তে মূল গেট খুলে দেওয়া হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে প্রথমে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়। প্রায় তিন ঘণ্টা পর আবারও কিছু দর্শক নিয়ে শুটিং শুরু করা হয়। দর্শনার্থীরা জানান, স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। অনেকে পরিবার নিয়ে অনুষ্ঠান দেখতে গিয়ে ঝঞ্ঝাটে পড়েছেন বলে অভিযোগ করেন। অনুষ্ঠান স্থগিত করার ঘোষণায় ইত্যাদি অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যেই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। তবে পরে সীমিত দর্শক নিয়ে অনুষ্ঠান শেষ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু