সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
বিষ প্রয়োগে মাছ শিকার প্রতিহত করতে হবে

হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৮:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৮:০৮:৩২ পূর্বাহ্ন
হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হাওর ও জীববৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান। এর আগে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মো. আখতারুজ্জামান বলেন, হাওরে বিষ দিয়ে যারা মাছ ধরে তাদেরকে প্রতিহত হবে। পাশাপাশি বিল কিংবা জলাশয়ে যারা মাছ ধরে তাদেরকেও প্রতিহত করতে হবে। অনেকেই বলেছেন যে বিষ দিয়ে হাওরে মাছ ধরা হয়, এখন প্রশ্ন হলো আপনারা কি কখনো তাদের রিকোয়েস্ট করেছেন যে বিষ দিয়ে মাছ ধরতে পারেন না। তাদেরকে শুধু ডিসি সাহেব বলবেন কেন? এসপি সাহেব বলবেন কেন? আমাদের প্রত্যেকেরই তো নিজস্ব কাজ আছে, নিজস্ব কাজ বাদ দিয়ে সে আরেকটা কাজ করবে সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিভাবে সম্ভব। তিনি বলেন, প্রাথমিকভাবে তাদেরকে বলতে হবে যে বিষ প্রয়োগ করে মাছ ধরা যাবে না। তারপরও যদি না শুনে তাহলে ম্যাজিস্ট্রেটকে বা ইউএনওকে ফোন দিন, তারা আইনানুগ ব্যবস্থা নিবেন। কিন্তু আপনি যদি বলেন ইউএনও সাহেব কিছু করলো না, তাহলে আপনি কি করছেন? সুতরাং আপনাকেও কিছু করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মো. আখতারুজ্জামান আরও বলেন, হাওরের সন্তানরা কেন ইউরোপে গিয়ে গাড়ি চালাবে না, তারা কেন কোরিয়া যাবে না? মাইগ্রেশন চেঞ্জ করতে হবে। হযরত মুহাম্মদ (সা.) তিনিও তো মাইগ্রেশন করেছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন। আমাদেরও মাইগ্রেশন করতে হবে, হাওরাঞ্চলে বেড়ে উঠেছেন বলে হাওরপাড়েই কেন থাকতে হবে? পরে তিনি হাওরের জীববৈচিত্র্য রক্ষা করতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমেদ আকুঞ্জি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ